ব্রাজিলে ভারী বৃষ্টি ও ভূমিধসে ১৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান ভারি বৃষ্টিপাতের কারণে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন এবং ৪০০ এর বেশি

2026-02-24T20:40:50+00:00
2026-02-24T20:40:50+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ব্রাজিলে ভারী বৃষ্টি ও ভূমিধসে ১৪ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪০ পিএম 
ভারি বৃষ্টিপাতে প্লাবিত অঞ্চল। ছবি : সংগৃহীত
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান ভারি বৃষ্টিপাতের কারণে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন এবং ৪০০ এর বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মিনাস জেরাইস অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

Advertisement
জুইজ দে ফোরা পৌরসভার মেয়রের কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, বন্যা, ভূমিধস এবং নদীর পানি উপচে পড়ার ফলে কয়েকজন নিখোঁজ হয়েছেন, তবে কতজন তা নির্দিষ্ট করা হয়নি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৪৫ জন নিখোঁজ রয়েছেন।

মিনাস জেরাইস অগ্নিনির্বাপণ বিভাগ এএফপিকে জানিয়েছে, প্রাথমিকভাবে এই তথ্য নিশ্চিত করা গেছে, তবে সুনির্দিষ্ট সংখ্যা জানার জন্য পর্যাপ্ত উপাত্ত নেই।


‘তীব্র ও অব্যাহত’ বৃষ্টিপাতের কারণে জুইজ দে ফোরা শহরের মেয়র মারগারিদা সালোমাও জরুরি অবস্থা ঘোষণা করেছেন। 

সরকারের তথ্যানুযায়ী, প্রায় পাঁচ লাখ ৪০ হাজার জনসংখ্যার এই শহরে চলতি ফেব্রুয়ারি মাসে রেকর্ড ভাঙা বৃষ্টিপাত হয়েছে। 

সালোমাও জানান, কিছু পাড়া বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অন্তত ২০টি ভূমিধসের ঘটনা ঘটেছে।

সময়ের আলো/ আরবিএন 
  বিষয়:   ব্রাজিল  দক্ষিণ  পূর্বাঞ্চল  বৃষ্টিপাত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: