অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে নিরাপত্তা হুমকির কারণে তার সরকারি বাসভবন ‘দ্য লজ’ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানী ক্যানবেরায় এ ঘটনা ঘটে।
জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি জানিয়েছে, হুমকির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য তাকে কয়েক ঘণ্টার জন্য একটি পৃথক নিরাপদ স্থানে রাখা হয়।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে একটি নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষিতে তারা এ ব্যবস্থা নিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, নিরাপদ স্থাপনায় ব্যাপক তল্লাশি চালানো হয়েছে, তবে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
পাশাপাশি তারা এও জানিয়েছে, সম্প্রদায় বা জননিরাপত্তার ওপর বর্তমানে কোনো হুমকি নেই।
প্রধানমন্ত্রীর কার্যালয় এবিসিকে জানায়, তারা পুলিশের ওপর পূর্ণ আস্থা রাখে এবং পুলিশের কাজের জন্য ধন্যবাদ জানিয়েছে।
সময়ের আলো/আরবিএন