‘প্রেশার কুকার’ সিনেমায় কে এই নবাগতা স্নিগ্ধা চৌধুরী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

স্বপ্ন ছিল ‘রাস্তা’ দিয়ে বড় পর্দায় আসার। কিন্তু ভাগ্য তাকে নিয়ে এলো ‘প্রেশার কুকার’-এর রান্নাঘরে! আসছে রোজার ঈদে রায়হান রাফীর

2026-02-24T22:06:26+00:00
2026-02-24T22:06:26+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘প্রেশার কুকার’ সিনেমায় কে এই নবাগতা স্নিগ্ধা চৌধুরী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৬ পিএম 
স্নিগ্ধা চৌধুরী। সংগৃহীত ছবি
স্বপ্ন ছিল ‘রাস্তা’ দিয়ে বড় পর্দায় আসার। কিন্তু ভাগ্য তাকে নিয়ে এলো ‘প্রেশার কুকার’-এর রান্নাঘরে! আসছে রোজার ঈদে রায়হান রাফীর নতুন সিনেমা দিয়ে অভিষেক হতে যাচ্ছে গ্ল্যামারাস মডেল স্নিগ্ধা চৌধুরীর। 

তবে এই অভিষেক মোটেও সহজ ছিল না। বরং সিনেমার নামের মতোই প্রেশারের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্নিগ্ধা ফাঁস করলেন শুটিং সেটের এক মজার অথচ আতঙ্কিত অভিজ্ঞতার কথা। তিনি জানান, পরিচালক রায়হান রাফী তাকে প্রতিদিন ‘বাদ দেওয়ার’ ভয় দেখাতেন। 

ক্যামেরার সামনে সামান্য জড়তা দেখলেই রাফী হুংকার দিতেন, ‘ভালো করে অভিনয় করো, নাহলে কিন্তু এখনই হিরোইন চেঞ্জ করে দেব।’ মূলত স্নিগ্ধার ভেতর থেকে সেরা অভিনয়টা বের করে আনতেই ছিল পরিচালকের এই কৌশল।

মডেলরা অভিনয় পারে না— এমন তকমা মুছতে দুই মাস সব কাজ ছেড়ে গ্রুমিং করেছেন স্নিগ্ধা। বুবলী, তুষি ও মারিয়া শান্তর মতো দক্ষ অভিনেত্রীদের পাশে নিজেকে প্রমাণ করাটা ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ। 

স্নিগ্ধার মতে, এটি কোনো কৃত্রিম প্রেমের সিনেমা নয়। চারজন মেয়ের স্ট্রাগল আর রিয়েলিস্টিক গল্পের এক দর্পণ। ঈদে আমাদের এই সিনেমা বড় হিরোদের ছবিকেও ছাড়িয়ে যেতে পারে। 

সময়ের আলো/আআ


  বিষয়:   প্রেশার  কুকার  সিনেমা  নবাগতা  স্নিগ্ধা. চৌধুরী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: