এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত

2026-02-24T22:32:44+00:00
2026-02-24T22:32:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩২ পিএম 
সংবাদ সম্মেলনে কথা বলছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি : সংগৃহীত
এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এ কথা জানিয়েছেন।

সারজিস আলম বলেন, ‘আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি, জামায়াত এককভাবে প্রস্তুতি নিচ্ছে। শেষ মুহূর্তে জনগণ যদি মনে করে তাহলে দেশের স্বার্থে জোটগত নির্বাচন হতে পারে।’

তিনি বলেন, ‘গত এক বছরে এনসিপি বাংলাদেশের তৃতীয় বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠেছে। অনেক বন্ধুর পথ আমাদের পাড়ি দিতে হয়েছে। আমরা পর্যাপ্ত সময় পেলে আসন সংখ্যা ৬ থেকে বাড়তে পারত। এজন্য আমরা সবার আগেই স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি কার্যক্রম শুরু করেছি।’


সাক্ষাৎকারের মাধ্যমে কয়েক সপ্তাহের মধ্যেই সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানান এনসিপির এই নেতা। বিএনপি সরকার দলীয় তোষামোদকারীদের সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘এনসিপি প্রতিটি স্থানীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আমাদের ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি সিটি করপোরেশন ও ওয়ার্ডে আমাদের প্রার্থী থাকবে।’

এর আগে সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় দলীয়ভাবে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান করা হয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সদস্যসচিব করা হয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সংবাদ সম্মেলন  আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া  এনসিপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: