ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি অবশ্যদুর্বল হয়ে গেছে। আর ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টি

2026-02-24T23:00:50+00:00
2026-02-24T23:00:50+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ পিএম 
সংগৃহীত ছবি
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি অবশ্যদুর্বল হয়ে গেছে। আর ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, যেটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে যাবে। 

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘লঘুচাপটির প্রভাব আমাদের ভূখণ্ডে পড়ার তেমন সম্ভাবনা নেই। তবে পাঁচটি বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’ 

এ আবহাওয়াবিদ বলেন, ‘বসন্তের শুরুতে পশ্চিমা লঘুচাপের প্রভাবেই গরম কিছুটা বেশি অনুভূত হচ্ছে। বাংলাদেশে ঐতিহ্যগত ও সাংস্কৃতিকভাবে ছয়টি ঋতু বিবেচনা করা হলেও আবহাওয়াগতভাবে ঋতু চারটি। ফেব্রুয়ারি শেষ সপ্তাহে এসে তাপমাত্রা কিছুটা বাড়লেও এখনো আবহাওয়াগতভাবে গ্রীষ্ম শুরু হয়নি।’ 

তিনি বলেন, ‘এখনো পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। দক্ষিণ-পশ্চিম দিক থেকে কিছু অনিয়মিত বায়ু প্রবাহ লক্ষ্য করা গেলেও এদিক থেকে বায়ুপ্রবাহ পুরোপুরি শুরু না হওয়ায় আবহাওয়বিদ্যার ভাষায় বলা যাচ্ছে না যে গ্রীষ্মকাল শুরু হয়েছে। 


আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে দেশের সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর কুড়িগ্রামের রাজারহাট ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় থার্মোমিটারের পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছিল। 

মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, দেশের অন্যান্য এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

আগামীকাল বুধবার থেকে শনিবার পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে অধিদফতর বলছে, মঙ্গলবার সকাল থেকে পরের ২৪ ঘণ্টা সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে দেশের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যান্য অংশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। 

বুধবার সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য কমতে পরে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী বৃহস্পতিবার সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী শুক্রবার রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আগামী শনিবার রাতের ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   ঢাকাসহ পাঁচ বিভাগ  বৃষ্টি  পূর্বাভাস 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: