সমালোচনাকে পাত্তা দেন না সামান্থা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

দেড় দশকের অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন ভারতের দক্ষিণি সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। খ্যাতি যেমন কুড়িয়েছেন, তেমনই

2026-02-25T02:25:58+00:00
2026-02-25T02:25:58+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
সমালোচনাকে পাত্তা দেন না সামান্থা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৫ এএম 
ভারতের দক্ষিণি সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সংগৃহীত ছবি
দেড় দশকের অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন ভারতের দক্ষিণি সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। খ্যাতি যেমন কুড়িয়েছেন, তেমনই অর্থ সম্পদেরও মালিক হয়েছেন তিনি। 

একটি শ্রেণির দর্শক তাকে যেমন ভালোবাসেন, তেমনই অনেকে অপছন্দও করেন। তবে এসবে কোনো মনোযোগ নেই অভিনেত্রীর। সমালোচনাকে মোটেও পাত্তা দেন না সামান্থা। এ প্রসঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামান্থা রুথ প্রভু তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেটিজেনদের সঙ্গে একটি আড্ডায় অংশ নেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ‘আস্ক মি এনিথিং’ শিরোনামের সেশনে ভক্তদের সঙ্গে কথা বলেন। একজন ভক্ত তার কাছে জানতে চান, সামাজিক যোগাযোগের মাধ্যমে ভালো ও খারাপ দুই ধরনের মন্তব্য জমা পড়ে। এসব মন্তব্য পড়ে আপনার কেমন প্রতিক্রিয়া তৈরি হয়?


জবাবে সামান্থা রুথ প্রভু বলেন, ‘প্রশংসা কিংবা ট্রল কোনোটি আমাকে নাড়া দেয় না। কিন্তু আপনি যদি আমার ঘরে নেতিবাচকতা নিয়ে আসেন, তবে আমি আপনাকে ব্লক করব। যেমন আমি আমার ব্যক্তিগত পরিসর পরিষ্কার রাখি, তেমনই এই পেজটাও পরিষ্কার রাখি। ব্লক হওয়া মানে এই নয় যে, আপনি আমাকে আক্রান্ত করেছেন। এর মানে আপনাকে এখানে স্বাগত জানাতে পারছি না।’ 

নাগা চৈতন্যর সঙ্গে সংসার ভাঙার অনেক কঠিন সময় পার করেছেন সামান্থা। বিয়েবিচ্ছেদের মানসিক যন্ত্রণার মাঝে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে সব সংকট কাটিয়ে গত ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করেছেন এই অভিনেত্রী। 

নতুন সংসারে দারুণ সময় পার করছেন এই তারকা জুটি। সামান্থা রুথ প্রভু অভিনীত নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’। 
তেলেগু ভাষার এ সিনেমা পরিচালনা করছেন নন্দিনী রেড্ডি। এ সিনেমায় দুই রূপে দেখা যাবে সামান্থাকে। 

একটি অ্যাকশনধর্মী, অন্যটি গৃহবধূর ভূমিকায়। প্রকাশিত টিজারে শাড়ি পরে দুষ্কৃতকারীদের সঙ্গে লড়াই করতে দেখা যায় সামান্থাকে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 

সময়ের আলো/এআর

  বিষয়:   সমালোচনা  সামান্থা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: