প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেদ্দায় অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
ওআইসি সচিবালয়ে অনুষ্ঠিতব্য বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বুধবার ভোরে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মন্ত্রীর। তার সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরও যাচ্ছেন জেদ্দায়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি দখলদারিত্বের সিদ্ধান্ত, বসতি স্থাপন ও তথাকথিত ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে আলোচনার জন্য ওআইসি এই জরুরি বৈঠকের আয়োজন করেছে। বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে অব্যাহত সমর্থন দিয়ে আসছে। বৈঠকে বাংলাদেশ নিজেদের অবস্থান তুলে ধরবে।
সময়ের আলো/এআর