জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিলের তথ্য, যা জানাল অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির নাম ব্যবহার করে একটি ‘ভিত্তিহীন’ ইভেন্ট ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে অর্থ

2026-02-25T05:49:40+00:00
2026-02-25T05:49:40+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিলের তথ্য, যা জানাল অর্থ মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৯ এএম   (ভিজিট : ১৬৩)
অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির নাম ব্যবহার করে একটি ‘ভিত্তিহীন’ ইভেন্ট ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রীর সম্পৃক্ততা ছাড়াই তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।

এতে বলা হয়, প্রতিমন্ত্রীর সম্পৃক্ততা ছাড়াই তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নাম ব্যবহার করে ‘সোহরাওয়ার্দী উদ্যানে রমনা জোনের পুলিশের ডিসি মাসুদ কর্তৃক ঢাবি ছাত্র নিপীড়নের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল’ শিরোনামে একটি ভিত্তিহীন ইভেন্ট তৈরি করা হয়েছে। এই ইভেন্টের সঙ্গে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির কোনো সম্পৃক্ততা নেই।

অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব গুজব ও ভিত্তিহীন সংবাদ বিশ্বাস না করে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সময়ের আলো/এআর


  বিষয়:   জোনায়েদ সাকি  অর্থ মন্ত্রণালয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: