চোরের হামলায় আহত রেহেনার ১৯ দিন পরে মৃত্যু

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়ার জগতপুর গ্রামের মিয়াজী বাড়ির সৌদি প্রবাসী বেলায়েতের স্ত্রী রেহেনা বেগম (৫৫) অবশেষে মৃত্যুর সঙ্গে ১৯ দিনের লড়াইয়ে হার

2026-02-25T08:57:00+00:00
2026-02-25T08:57:00+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
চোরের হামলায় আহত রেহেনার ১৯ দিন পরে মৃত্যু
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৭ এএম 
সংগৃহীত ছবি
চাঁদপুরের কচুয়ার জগতপুর গ্রামের মিয়াজী বাড়ির সৌদি প্রবাসী বেলায়েতের স্ত্রী রেহেনা বেগম (৫৫) অবশেষে মৃত্যুর সঙ্গে ১৯ দিনের লড়াইয়ে হার মানলেন। একাই বাস করা রেহেনা বেগমের উপর এই হামলা ঘটেছিল গত ৬ ফেব্রুয়ারি। যখন দুই কিশোর চোর আজহারুল ইসলাম সোহান (১৫) ও রবিউল ইসলাম (১৪) পূর্বপরিকল্পিতভাবে তার ঘরে প্রবেশ করে মোবাইল ও স্বর্ণালংকার ছিনিয়ে নিতে চেষ্টা করেছিল।

রেহেনা বেগম বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রথমে তাকে কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে পরিস্থিতি অবনতির কারণে ঢাকা মেডিকেলে স্থানান্তরিত করা হয়। ডাক্তারদের পরামর্শক্রমে ১৬ ফেব্রুয়ারি পুনরায় চিকিৎসার জন্য বাড়ি ফিরানো হয়।


কিন্তু ১৯ দিনের জীবনসংগ্রামের পর, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে নিজ বাড়িতেই মারা যান।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাশেদুল ইসলাম  জানান, রেহেনার মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।  তার পক্ষ থেকে ৭ ফেব্রুয়রি কচুয়া থানায় মামলা করা হয়। এরপর অভিযুক্তদের গ্রেফতার ও আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে  আসামি সোহান গাজীপুর শিশু-কিশোর সংশোধন কেন্দ্রে রয়েছে, আর রবিউল জামিনে মুক্ত।

পুলিশ জানিয়েছে, চলমান মামলাটি আদালতের অনুমতি সাপেক্ষে হত্যার মামলা হিসেবে রূপান্তরিত হবে।

সমেয়ের আলো/জোই
  বিষয়:   চোর  হামলায  আহত  মৃত্যু  কচুয়া 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: