দেড় ঘণ্টার চেষ্টায় গ্যারেজ ও বরফ ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর নদ্দা এলাকায় একটি গ্যারেজ ও বরফ কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে

2026-02-25T09:26:57+00:00
2026-02-25T09:26:57+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
দেড় ঘণ্টার চেষ্টায় গ্যারেজ ও বরফ ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৬ এএম 
রাজধানীর নদ্দা এলাকায় গ্যারেজ ও বরফ ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে। ছবি : সংগৃহীত
রাজধানীর নদ্দা এলাকায় একটি গ্যারেজ ও বরফ কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফারুক জানান, ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে সকাল ৬টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। টানা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে আগুনে গ্যারেজে থাকা কয়েকটি গাড়ি পুড়ে গেছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের পরপরই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচল ধীর হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এএডি/
  বিষয়:   রাজধানী  গ্যারেজ  বরফ ফ্যাক্টরি  আগুন  নিয়ন্ত্রণে 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: