রাজধানীতে আজ কোথায় কী?

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ সড়কে যানজটের সৃষ্টি হয়। তাই বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঘর থেকে

2026-02-25T10:10:21+00:00
2026-02-25T10:10:21+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
রাজধানীতে আজ কোথায় কী?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১০ এএম   (ভিজিট : ১৭৫)
রাজধানী। ছবি : সংগৃহীত
রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ সড়কে যানজটের সৃষ্টি হয়। তাই বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঘর থেকে বের হওয়ার আগে দিনের উল্লেখযোগ্য আয়োজনগুলো সম্পর্কে জেনে নেওয়া জরুরি।

নিচে আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচির সংক্ষিপ্ত তালিকা তুলে ধরা হলো-
ডিএমপি কমিশনারের ব্রিফিং
বেলা পৌনে ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে প্রেস ব্রিফিং করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

জামায়াতের কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় পুরানা পল্টনে পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনায় বিচার দাবি ও শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে জামায়াতে ইসলমীর ঢাকা মহানগরী দক্ষিণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এ ছাড়া বিকেল সাড়ে ৪টায় মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় (ব্রাঞ্চ-২, ইব্রাহিমপুর) প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
আরও পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন
সকাল সোয়া ৯টার দিকে সায়েদাবাদের ধলপুর এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম পরিদর্শন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় মশক নিধন ওষুধের কার্যকারিতাও পরীক্ষা করা হবে।

মোহাম্মদপুরে ভ্রাম্যমাণ আদালত
রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। বেলা ১১টায় মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় র‌্যাব-২ এর নেতৃত্বে র‍্যাব হেডকোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

উল্লিখিত কর্মসূচিগুলোর কারণে সংশ্লিষ্ট এলাকায় যানবাহন চলাচলে সাময়িক ধীরগতি দেখা দিতে পারে। তাই বিকল্প সড়ক ব্যবহার ও সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এএডি/


  বিষয়:   রাজধানী  গ্যারেজ  বরফ ফ্যাক্টরি  আগুন  নিয়ন্ত্রণে 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: