‘পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী

2026-02-25T11:42:05+00:00
2026-02-25T11:42:05+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
‘পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪২ এএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় আজ শহিদ সেনা দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি উল্লেখ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী সেনা কর্মকর্তারা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
আরও পড়ুন

পিলখানা হত্যাকাণ্ডকে তিনি বিশ্বের অন্যতম নৃশংস ঘটনা হিসেবে আখ্যা দিয়ে বলেন, ঘটনার পেছনের উদ্দেশ্য উদঘাটনে তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হয়নি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটি জাতীয় কমিশন গঠন করা হয় এবং সেই কমিশনের প্রতিবেদনও প্রস্তুত হয়েছে। তবে সুপারিশ বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেন তিনি।

নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারাধীন মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। কমিশনের সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

শহিদ পরিবারগুলোর উদ্দেশে তিনি বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। তার ভাষ্য অনুযায়ী, পিলখানার ঘটনা ছিল সেনাবাহিনীকে দুর্বল করার একটি ষড়যন্ত্র, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে অবিশ্বাসী শক্তির কাজ।

এএডি/


  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদ  পিলখানা  হত্যাকাণ্ড  বিচার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: