চাঁদাবাজি বন্ধের হটলাইনে ৫ দিনে ১৬৭ অভিযোগ : পরিবেশমন্ত্রী

জেলা প্রতিনিধি

সারাদেশ

নিজের নির্বাচনি এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়ম নির্মূলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর চালু করা হটলাইন

2026-02-25T12:49:10+00:00
2026-02-25T12:49:10+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
চাঁদাবাজি বন্ধের হটলাইনে ৫ দিনে ১৬৭ অভিযোগ : পরিবেশমন্ত্রী
জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৯ পিএম   (ভিজিট : ১১১)
চাঁদাবাজি বন্ধের হটলাইনে ৫ দিনে ১৬৭ অভিযোগ : পরিবেশমন্ত্রী
নিজের নির্বাচনি এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়ম নির্মূলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর চালু করা হটলাইন ও ওয়েবসাইটে ব্যাপক সাড়া মিলেছে। কার্যক্রম শুরুর মাত্র ৫ দিনেই ১৬৭টি লিখিত অভিযোগ জমা পড়েছে এবং অসংখ্য ফোনকল পেয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।


ফেসবুক পোস্টে মন্ত্রী লেখেন, পোস্টে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে চাঁদাবাজি বন্ধের ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ এবং অসংখ্য ফোনকল পেয়েছি। এতেই প্রমাণ হয়েছে, আপনারা পরিবর্তন চান। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে সমাধান করতে আমরা বদ্ধপরিকর। একই পোস্টে জরুরি প্রয়োজন ছাড়া হটলাইনে ফোন না করার অনুরোধ জানিয়ে দ্রুত সমাধানের স্বার্থে ওয়েবসাইটে অভিযোগ করার আহ্বান জানান আবদুল আউয়াল মিন্টু।

এর আগে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়মমুক্ত রাখতে হটলাইন নম্বর ও ওয়েবসাইট খোলার ঘোষণা দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। একই সঙ্গে অভিযোগ জানানোর জন্য ০১৭৩০০-০৪৮৪৪ নম্বরটি প্রকাশ করেন।

সময়ের আলো/জোই



  বিষয়:   চাঁদাবাজি বন্ধে  হটলাইন  পরিবেশমন্ত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: