জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র রমজান উপলক্ষে ১৪৪৭ হিজরি সনের জন্য দেশে জনপ্রতি সাদাকাতুল ফিতরের সর্বনিম্ন হার ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫

2026-02-25T13:05:16+00:00
2026-02-25T13:13:12+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৫ পিএম  আপডেট: ২৫.০২.২০২৬ ১:১৩ পিএম  (ভিজিট : ২৩১)
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। ছবি : সংগৃহীত
পবিত্র রমজান উপলক্ষে ১৪৪৭ হিজরি সনের জন্য দেশে জনপ্রতি সাদাকাতুল ফিতরের সর্বনিম্ন হার ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। বৈঠকে কমিটির সদস্য ও দেশের বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের কাছে নির্ধারিত ফিতরার হার ঘোষণা করা হয়।
আরও পড়ুন

ঘোষিত হার অনুযায়ী, গম, আটা, খেজুর, কিশমিশ, যব বা পনিরের বাজারমূল্যের ভিত্তিতে ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। সামর্থ্য অনুযায়ী মুসল্লিরা নির্ধারিত সীমার মধ্যে ফিতরা আদায় করতে পারবেন।

উল্লেখ্য, গত বছর ১৪৪৬ হিজরিতেও সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার একই ছিল।

এএডি/


  বিষয়:   রাজধানী  বায়তুল মোকাররম  ইসলামিক ফাউন্ডেশন  সাদাকাতুল ফিতর  সিদ্ধান্ত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: