নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার মিরপুর উপজেলার জিকে খাল থেকে নিখোঁজের ১৭ ঘণ্টা পর মো. আলী নামের সাড়ে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার

2026-02-25T13:30:43+00:00
2026-02-25T13:30:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩০ পিএম 
ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার মিরপুর উপজেলার জিকে খাল থেকে নিখোঁজের ১৭ ঘণ্টা পর মো. আলী নামের সাড়ে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ধুবাইল ইউনিয়নের কাদেরপুর গ্রামের জিকে খালে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মো. আলী ওই এলাকার কহন আলীর ছেলে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে সে নিখোঁজ ছিল।

নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে বাড়ির পাশের জিকে খালের কিনারায় খেলাধুলা করতে যায় শিশুটি। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর খবর দেওয়া হয় মিরপুর ফায়ার সার্ভিসকে। তারাও রাত ১২টা পর্যন্ত খোঁজাখুঁজি করে শিশুটিকে না পেয়ে খুলনার ডুবুরি দলকে খবর দেয়।


আজ সকাল ৮টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল এসে খোঁজাখুঁজি করে নিখোঁজের স্থান থেকে প্রায় ৫০০ গজ দূরে ভাসমান অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করে। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নিখোঁজ  শিশুর মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: