চাঁদপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ, এক পরিবারের ৩ জন দগ্ধ

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরে কচুয়ায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় উপজেলার

2026-02-25T13:00:12+00:00
2026-02-25T13:15:27+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ, এক পরিবারের ৩ জন দগ্ধ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০০ পিএম  আপডেট: ২৫.০২.২০২৬ ১:১৫ পিএম
চাঁদপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ, এক পরিবারের ৩ জন দগ্ধ
চাঁদপুরে কচুয়ায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় উপজেলার ৭নং দক্ষিণ ইউনিয়নের হোসেনপুরে এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন, খাদিজা আক্তার (৩০), মাহমুদুল হাসান (৩৬) ও শিউলি আক্তার (৪০)। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে তাদের। সকাল সাড়ে ৮টার দিকে কচুয়া থেকে দগ্ধরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে, তাদের দ্রুত ভর্তি করা হয়।

আহত মাহমুদুল হাসান মুঠোফোনে প্রতিবেদককে জানান, আগে থেকে গ্যাস লাইন লিকেজ ছিলো, সেহরির সময় কিছু বুজে উঠার আগেই বিস্ফোরণ ঘটে। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই, সেখান থেকে চিকিৎসকরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। আমরা এখন আগের থেকে ভালো আছি।


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুর থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় আনা হয়েছে। তন্মধ্যে খাদিজা আক্তারের ৩৫ শতাংশ, মাহমুদুলের ৪ শতাংশ দগ্ধ ও শিউলি আক্তারের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে খাদিজাকে ভর্তি করা হয়েছে বাকি দুজনকে জরুরি বিভাগে অবজারভেসনে রাখা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   চাঁদপুর  গ্যাস লাইন  বিস্ফোরণ  দগ্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: