‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান

‎শেরপুর (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার শেরপুরে সরকারি বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের বাসভবনের দেয়াল, শিক্ষাপ্রতিষ্ঠানের গেটের সামনে, চক্ষু হাসপাতালের সাইনবোর্ড এবং মহাসড়কের সড়ক বিভাজকসহ বিভিন্ন

2026-11-18T08:50:25+00:00
2026-11-18T08:52:32+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান
‎শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:৫০ এএম  আপডেট: ১৮.১১.২০২৬ ৮:৫২ এএম
বগুড়ার শেরপুরে গুরুত্বপূর্ণ স্থাপনার দেয়ালে লাল ও কালো রং দিয়ে লেখা হয়েছে ‘জয় বাংলা’ স্লোগান । ছবি : সময়ের আলো
বগুড়ার শেরপুরে সরকারি বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের বাসভবনের দেয়াল, শিক্ষাপ্রতিষ্ঠানের গেটের সামনে, চক্ষু হাসপাতালের সাইনবোর্ড এবং মহাসড়কের সড়ক বিভাজকসহ বিভিন্ন স্থানে লাল ও কালো রং দিয়ে লেখা হয়েছে ‘জয় বাংলা’ স্লোগান। উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থাপনার দেয়ালেও এ স্লোগান লেখা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এসব স্লোগান লেখা দেখা যায়।

‎সরেজমিনে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সরকারি বাসভবনের দেয়াল, মহাসড়ক-সংলগ্ন উপজেলা পরিষদের প্রধান ফটকের দেয়াল এবং উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের গেট ও দেয়ালে লাল রঙে ‘জয় বাংলা’ লেখা হয়েছে।

এ ছাড়া, গাড়ীদহ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়ালে, জেলা পরিষদ অডিটোরিয়াম-সংলগ্ন চক্ষু হাসপাতালের সাইনবোর্ড, নয়া পাড়ায় অবস্থিত উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট, শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের প্রধান গেটে ও মজিবুর রহমান বালিকা স্কুলের প্রধান ফটকের সামনেও একই স্লোগান দেখা গেছে।

‎শুধু সরকারি স্থাপনা বা শিক্ষাপ্রতিষ্ঠানই নয়, ঢাকা-বগুড়া মহাসড়কের থানা রোড এলাকার সড়ক বিভাজকের দুই পাশে, বিভিন্ন সাইনবোর্ডের নিচে এবং মহাসড়ক-সংলগ্ন বিভিন্ন দেয়ালেও লেখা হয়েছে ‘জয় বাংলা’। তবে এসব স্লোগান কারা, কখন এবং কী উদ্দেশ্যে লিখেছে, তা জানা যায়নি।


‎এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, ‘প্রাথমিকভাবে বিষয়টি জানতে পেরেছি। তবে কে বা কারা এসব লিখেছে, সে বিষয়ে তদন্ত চলছে।’

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। থানা-পুলিশের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/এসকে
  বিষয়:   ‎ইউএনও  এসিল্যান্ড  বাসভবন  দেয়াল  বিভিন্ন স্থাপনায়  জয় বাংলা স্লোগান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: