মিরপুরে নাশকতার অভিযোগে আ.লীগের ৩ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর মিরপুরে নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৭

2026-11-18T05:09:12+00:00
2026-11-18T05:09:12+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
মিরপুরে নাশকতার অভিযোগে আ.লীগের ৩ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:০৯ এএম 
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরে নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মিরপুর মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতার ব্যক্তিরা হলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাব্বির আহমেদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন বাবন এবং লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম।


মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, মিরপুরের বিভিন্ন এলাকায় নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মিরপুর  নাশকতা  অভিযোগ  আ.লীগ  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: