নেত্রকোনায় রেললাইনে দুর্বৃত্তদের আগুন

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। আগুনে

2026-11-18T00:09:35+00:00
2026-11-18T00:09:35+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
নেত্রকোনায় রেললাইনে দুর্বৃত্তদের আগুন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:০৯ এএম 
ছবি : সংগৃহীত
নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। আগুনে রেললাইনের কাঠের স্লিপার আংশিক পুড়ে গেলেও ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানা গেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে ঘটনাটি সামনে আসে। ভিডিওতে দেখা যায়, এক যুবক কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। এরপর দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান তিনি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গ্রাম পুলিশ সদস্যরা তা নিভিয়ে ফেলেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করে। আগুনে রেললাইনের কাঠের স্লিপার কিছুটা কালো হয়ে যাওয়া ছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


রেলওয়ে প্রকৌশল বিভাগের তথ্যের বরাত দিয়ে ঠাকুরাকোনা রেলস্টেশনের ম্যানেজার আতাউর রহমান জানান, দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এতে রেলের সামান্য ক্ষতি হলেও ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।

উল্লেখ্য, এর আগে নেত্রকোনার চল্লিশা এলাকায় আরও দুই দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। 

সময়ের আল/জেডি 
  বিষয়:   নেত্রকোনা  রেললাইন  দুর্বৃত্ত  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: