পীরগঞ্জে মাদক সেবনের সময় দুজন আটক, একজনের ৬ মাস কারাদণ্ড

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক সেবনের সময় ইমাম হোসেন নামে এক ব্যক্তিসহ তার সহযোগীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন

2026-11-17T22:56:18+00:00
2026-11-17T22:56:18+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
পীরগঞ্জে মাদক সেবনের সময় দুজন আটক, একজনের ৬ মাস কারাদণ্ড
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ পিএম 
ইমাম হোসেন নামে এক ব্যক্তিসহ তার সহযোগী আটক। ছবি : সময়ের আলো
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক সেবনের সময় ইমাম হোসেন নামে এক ব্যক্তিসহ তার সহযোগীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার ৭ নম্বর হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে ইমাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফনি ভূষণ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ইমাম হোসেন ও তার সহযোগী মীর এনামুল হককে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) এম এম ইশফাকুল কবীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। আদালত ইমাম হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং মীর এনামুল হককে তিন মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।


স্থানীয়রা জানান, ইমাম হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকব্যবসার সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি এ কারবার চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানান স্থানীয় সচেতন ব্যক্তিরা।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে চক্রটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদকব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ইমাম হোসেন ও তার সহযোগীকে আটক করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঠাকুরগাঁও  পীরগঞ্জ  মাদকবিরোধী অভিযান  মাদক ব্যবসায়ী  ইমাম হোসেন  মীর এনামুল হক  ভ্রাম্যমাণ আদালত  কারাদণ্ড  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন  পীরগঞ্জ থানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: