রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি

রাবি প্রতিনিধি

সারাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ক্যাম্পাস বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে হুমকি দিয়েছেন নিষিদ্ধ

2026-11-17T22:23:15+00:00
2026-11-17T22:23:15+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি
রাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:২৩ পিএম 
রাবি প্রধান ফটকের সামনে অবিস্ফোরিত ককটেল। ছবি : সময়ের আলো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ক্যাম্পাস বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে হঠাৎ বিকট শব্দে তারা বিস্ফোরণের বিষয়টি জানা যায়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, মেইন গেটের দায়িত্বরত পুলিশ ফোন দিয়ে জানায় দুটি ককটেল পাওয়া গেছে। একটি বিস্ফোরিত এবং একটি অবিস্ফোরিত অবস্থায় দেখা গেছে। এ ঘটনার পরপরই ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফোন কল দিয়ে বলেন, আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে হবে। মূলত পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের ওপর ভীতিকর পরিবেশ তৈরির জন্য এ ঘটনা ঘটিয়েছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।


কাজলা ফাঁড়ি থানার তদন্ত কর্মকর্তা মোসতাক আহমেদ জানান, আমরা শব্দ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং অক্ষত অবস্থায় আরেকটি পড়ে রয়েছে। আমাদের বিশেষজ্ঞ টিম আসলে এটি উদ্ধার করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   রাবি  প্রধান ফটক  ককটেল বিস্ফোরণ  ক্যাম্পাস  বন্ধ  হুমকি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: