প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন

2026-11-17T21:40:08+00:00
2026-11-17T21:40:08+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:৪০ পিএম 
জেলা প্রশাসনের প্রস্তুতি সভা। ছবি : সময়ের আলো
প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান, মো. জাকির হোসেন এবং জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতারা সভায় অংশ নেন।

সভায় জানানো হয়, আগামী ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরের কথা রয়েছে।


সফরকালে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও কুষ্টিয়া সুগার মিলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এ ছাড়া একটি সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট সব দফতর ও অংশীজনের সহযোগিতা কামনা করা হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   প্রধানমন্ত্রী  কুষ্টিয়া সফর  জেলা প্রশাসন  প্রস্তুতি সভা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: