ছাত্রীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, বিচারের দাবিতে সড়ক অবরোধ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক খণ্ডকালীন ইংরেজি শিক্ষকের সঙ্গে এক ছাত্রীর কথিত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে

2026-11-17T21:19:54+00:00
2026-11-17T21:19:54+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
ছাত্রীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, বিচারের দাবিতে সড়ক অবরোধ
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:১৯ পিএম 
শিক্ষকের আপত্তিকর বিচারের দাবিতে সড়ক অবরোধ। ছবি : সময়ের আলো
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক খণ্ডকালীন ইংরেজি শিক্ষকের সঙ্গে এক ছাত্রীর কথিত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষকের বিচারের দাবিতে সাচার বাজারে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন পথচারী ও যানবাহনের চালকরা। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বিদ্যালয়ের খণ্ডকালীন ইংরেজি শিক্ষক সাফিক ভুঁইয়া (৩৮) ও এক ছাত্রীর কথিত আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষককে স্থানীয়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। তিনি প্রায় পাঁচ বছর ধরে বিদ্যালয়টিতে খণ্ডকালীন ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন মোল্লা জানান, সাফিক ভূঁইয়া গত পাঁচ বছর ধরে বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করছেন। তার সঙ্গে সংশ্লিষ্ট ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জানার পর বিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে।

কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আশরাফ খান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকের একটি আপত্তিকর ভিডিও তাদের নজরে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক সাফিক ভুঁইয়া। তিনি দাবি করেন, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীর সঙ্গে তিনি দুষ্টুমি করেছিলেন বলে জানান তিনি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বটু কৃষ্ণ বসু বলেন, ঘটনাটি জানার পর তিনি বিদ্যালয়ে গিয়ে খোঁজখবর নিয়েছেন। নিরপেক্ষ তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে। তদন্তে শিক্ষক দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে সাচার বাজারে বিক্ষোভ মিছিল করেছেন এলাকার সচেতন নাগরিকেরা। মিছিল থেকে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষকদের দায়িত্বশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন নাগরিকেরা। একই সঙ্গে ভিডিওটির সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সময়ের আলো/জোই
  বিষয়:   কচুয়া  চাঁদপুর  সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়  শিক্ষক  আপত্তিকর ভিডিও  শিক্ষার্থী  সড়ক অবরোধ  বিক্ষোভ  তদন্ত দাবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: