প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:০৬ পিএম আপডেট: ১৭.১১.২০২৬ ৯:১২ পিএম
টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ. লীগের কর্মীরা। ছবি : সময়ের আলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরই মধ্যে, বিক্ষুব্ধ নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এর আগে দফায় দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময়, কয়েক দফায় পুলিশ ও আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিস্তারিত আসছে...