ফটিকছড়িতে আমনের সোনালি ঢেউ, ধান কাটায় ব্যস্ত কৃষক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

মাঠজুড়ে পাকা ধানের সোনালি আভা। কোথাও কাস্তে হাতে ধান কাটছেন কৃষক, আবার কোথাও চলছে মাড়াই। কেউ ধান শুকাচ্ছেন, কেউ খড়কুটো

2026-11-17T21:02:28+00:00
2026-11-17T21:02:59+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
ফটিকছড়িতে আমনের সোনালি ঢেউ, ধান কাটায় ব্যস্ত কৃষক
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:০২ পিএম  আপডেট: ১৭.১১.২০২৬ ৯:০২ পিএম
ফটিকছড়িতে আমনের সোনালি ঢেউ, ধান কাটায় ব্যস্ত কৃষক
মাঠজুড়ে পাকা ধানের সোনালি আভা। কোথাও কাস্তে হাতে ধান কাটছেন কৃষক, আবার কোথাও চলছে মাড়াই। কেউ ধান শুকাচ্ছেন, কেউ খড়কুটো আলাদা করে ব্যস্ত ফসল ঘরে তোলায়। স্বপ্ন দেখছেন বাম্পার ফলনের।

চট্টগ্রামের ফটিকছড়িতে শুরু হয়েছে আমনের ধান কাটা। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হওয়ায় এবার ফলন নিয়েও আশাবাদী কৃষি বিভাগ।

সরেজমিনে দেখা গেছে, মাঠে মাঠে চলছে ধান কাটার ব্যস্ততা। কোথাও ধান মাড়াই, কোথাও শুকানোর কাজ। আগে গরু দিয়ে ধান মাড়াইয়ের প্রচলন থাকলেও এখন সেই দৃশ্য অনেকটাই কমেছে। আধুনিক চালকলের সাহায্যে ধান কাটা ও মাড়াইতে ব্যস্ত কৃষক।


কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এবার ২২ হাজার ৩২০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে আবাদ হয়েছে ২৩ হাজার ৫৮০ হেক্টরে। লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২৬০ হেক্টর বেশি আবাদ হয়। এবার ২৯ হাজার ৫৬০ জন কৃষক আমন ধানের আবাদ করেছেন।

দৌলতপুর এলাকার কৃষক মো. শফি বলেছেন, এবার প্রায় দুই একর জমিতে আমন ধান চাষ করেছেন। ধান কাটার পরপরই এসব ফসল ঘরে তোলায় ব্যস্ত হয়ে পড়েছি। আশা করছি এবার বেশ লাভবান হবো।

তবে, বাড়তি আবাদ ও ভালো ফলনের প্রত্যাশার পাশাপাশি কৃষকদের বড় দাবি উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা। তাদের মতে, সার, বীজ, কীটনাশক, শ্রমিকের মজুরি ও জমি প্রস্তুতের খরচ বেড়েছে। উৎপাদন ভালো হলেও বাজারে ন্যায্যমূল্য না পেলে কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন। ফলে হতাশা ভর করেছেন তাদের।


রোসাংগিরি গ্রামের কৃষক মো. নোয়া মিয়া বলেছেন, ধানের যথাযথ দাম পাওয়া নিয়ে উদ্বিগ্ন তিনি। কারণ যেভাবে সবকিছুর দাম বেড়েছে সেভাবে ধানের দাম না পেলে সবি হারাবেন। লাভের পাল্লাতো দূরের কথা, বিনিয়োগটাই মাটি হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৫-২৬ অর্থবছরের ফসল উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে আমন উৎপাদন ছিল ১ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৪৫০ মেট্রিক টন। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ৯৮০ মেট্রিক টনে। এক বছরে উৎপাদন বেড়েছে ৮ লাখ ৪৪ হাজার ৫৩০ মেট্রিক টন।


এদিকে, খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে সারাদেশ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক বলেন, এবার ২৯ হাজার ৫৬০ জন কৃষক আমন ধান চাষ করেছেন। তাদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। কয়েকদিনের মধ্যে অধিকাংশ জমির ধান কাটা শেষ হবে। এতে ধানের বাম্পার ফলনের আাশা করেছেন তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   ফটিকছড়ি  আমন  সোনালি ঢেউ  ধান কাটা  ব্যস্ত কৃষক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: