কারাগারে সাবেক এডিসি জাফর আলম

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের মামলায় সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমকে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে কক্সবাজারের সাবেক

2026-11-17T19:24:55+00:00
2026-11-17T19:24:55+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ
কারাগারে সাবেক এডিসি জাফর আলম
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম 
আদালত ভবন, চট্টগ্রাম। ছবি : সংগৃহীত
কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের মামলায় সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমকে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এই আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বলেন, কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় মোট ৩৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর বিচার শুরু হয়। তাদের মধ্যে ১৯ জনের বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। বাকি ১৫ জনের বিরুদ্ধে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আগামী ৩০ নভেম্বর রায়ের জন্য দিন ধার্য করেছেন আদালত। 

মঙ্গলবার আদালতে ১৫ জন আসামির মধ্যে সাবেক এডিসি জাফর আলমসহ ৫ জন উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এছাড়াও সাবেক ডিসি মো. রুহুল আমিনসহ ১০ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, মাতারবাড়ীতে ১ হাজার ৪১৪ একর জমিতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছিল। প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা চিংড়িঘের, ঘরবাড়িসহ অবকাঠামোর বিপরীতে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা। এর মধ্যে ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ৪৬ কোটি ৩ হাজার ৩২০ টাকা। সেখান থেকে নানা কৌশলে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা তুলে আত্মসাৎ করা হয়। 

এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী একেএম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সাবেক এডিসি (রাজস্ব) জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদককে নির্দেশ দেন। দুদক তদন্ত শেষে ৩৬ জনের জড়িত থাকার প্রমাণ পায়। ২০১৭ সালে ৩ এপ্রিল ৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। আদালত ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার বর্তমানে চলমান আছে। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   টাকা আত্মসাৎ  কারাগার  এডিসি জাফর আলম  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: