ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

2026-11-17T19:20:36+00:00
2026-11-17T19:20:36+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:২০ পিএম 
ব্রিতে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি। ছবি : সময়ের আলো
ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে ব্রির ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক কমিটি’ এ কর্মসূচির আয়োজন করে।

ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে র‍্যালিটি সদর দফতরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপস্থিত সবার মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম, ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক কমিটির আহ্বায়ক ড. মো. গোলাম কিবরিয়া ভূঞাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ছাড়া ব্রির বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক এবং ইনস্টিটিউটে কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   গাজীপুর  বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট  ব্রি  ডেঙ্গু  ডেঙ্গু প্রতিরোধ  সচেতনতামূলক র‍্যালি  লিফলেট বিতরণ  মশাবাহিত রোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: