কৃষকদল নেতার বাড়ি থেকে কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীতে জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমানের বাড়ি থেকে কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা শিবলিঙ্গের ওজন

2026-11-17T18:51:40+00:00
2026-11-17T18:54:05+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
কৃষকদল নেতার বাড়ি থেকে কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৫১ পিএম  আপডেট: ১৭.১১.২০২৬ ৬:৫৪ পিএম
উদ্ধার করা শিবলিঙ্গের ওজন ৯৪ কেজি ২৫০ গ্রাম। ছবি : সংগৃহীত
মেহেরপুরের গাংনীতে জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমানের বাড়ি থেকে কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা শিবলিঙ্গের ওজন ৯৪ কেজি ২৫০ গ্রাম। প্রতি কেজি কষ্টিপাথরের মূল্য এক লাখ টাকা হিসাবে এর আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ৯৪ লাখ ২৫ হাজার টাকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার হিন্দা গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ৪৭ বিজিবির তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। 

গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়েজুর রহমান ফয়েজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে কষ্টিপাথরের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। উদ্ধার করা শিবলিঙ্গটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   কৃষকদলের নেতা  বাড়ি  কোটি টাকা  কষ্টিপাথর  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: