৭ বন্য হাতি লোকালয়ে, দেড় ঘণ্টার চেষ্টায় বনে ফেরত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে প্রবেশ করেছে সাত সদস্যের একটি বন্য হাতির পাল। পরে বন বিভাগের সদস্য ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি)

2026-11-17T19:15:00+00:00
2026-11-17T19:15:00+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
৭ বন্য হাতি লোকালয়ে, দেড় ঘণ্টার চেষ্টায় বনে ফেরত
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:১৫ পিএম 
উপজেলার থাইংখালী বিটের চোরাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে প্রবেশ করেছে সাত সদস্যের একটি বন্য হাতির পাল। পরে বন বিভাগের সদস্য ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় হাতির পালটিকে নিরাপদে বনে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার থাইংখালী বিটের চোরাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সাত সদস্যের হাতির একটি পাল বনের ভেতর থেকে লোকালয়ে প্রবেশের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ। পরে তার নেতৃত্বে বন বিভাগের সহকর্মী ও ইআরটি সদস্যরা সম্মিলিতভাবে হাতির পালটিকে লোকালয় থেকে সরিয়ে বনের দিকে ফেরত পাঠানোর চেষ্টা চালান। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় তারা হাতির পালটিকে নিরাপদে বনে ফেরত পাঠাতে সক্ষম হন।

থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ বলেন, লোকালয়ে হাতির পাল প্রবেশের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। বন বিভাগের সহকর্মী ও ইআরটি সদস্যদের নিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে হাতিগুলোকে কোনো ধরনের ক্ষতি ছাড়াই বনে ফেরত পাঠাতে সক্ষম হয়েছি।


উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বন্য হাতি তাদের স্বাভাবিক বিচরণক্ষেত্রের অংশ হিসেবে কখনো কখনো লোকালয়ে চলে আসে। এ সময় আতঙ্কিত হয়ে হাতির কাছাকাছি যাওয়া বা তাদের উত্ত্যক্ত করা বিপজ্জনক। হাতি লোকালয়ে প্রবেশ করলে দ্রুত বন বিভাগকে খবর দিতে হবে। হাতির নিরাপদ চলাচল নিশ্চিত করতে বন বিভাগ সতর্ক রয়েছে।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখা জরুরি।

সময়ের আলো/এনএন
  বিষয়:   ৭ বন্য হাতি  লোকালয়  বনে ফেরত  উখিয়া  কক্সবাজার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: