ময়মনসিংহে দুই হত্যাকাণ্ডে মামলা হয়নি, ৩৬ ঘণ্টা পর স্বামীর মরদেহ নিলেন স্ত্রী

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহ নগরীতে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান ও গণপিটুনিতে নিহত মেহেদী হাসানের হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ঘটনার

2026-11-17T20:27:13+00:00
2026-11-17T20:27:13+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
ময়মনসিংহে দুই হত্যাকাণ্ডে মামলা হয়নি, ৩৬ ঘণ্টা পর স্বামীর মরদেহ নিলেন স্ত্রী
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম 
সুরুজ জামান ও মেহেদী হাসান। ছবি : সময়ের আলো
ময়মনসিংহ নগরীতে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান ও গণপিটুনিতে নিহত মেহেদী হাসানের হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ঘটনার পর আতঙ্কে মেহেদীর পরিবারের সদস্যরা মরদেহ নিতে না আসায় ৩৬ ঘণ্টা হাসপাতালের মর্গে পড়ে ছিল তার মরদেহ। অবশেষে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে স্বামীর মরদেহ গ্রহণের প্রক্রিয়া শুরু করেন স্ত্রী মীম আক্তার। পরে বিকেলে তিনি মরদেহ নিয়ে যান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের মর্গে কর্তব্যরত পুলিশ সদস্য আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মরদেহ নিতে এসে কান্নাজড়িত কণ্ঠে মীম আক্তার বলেন, তার স্বামী আওয়ামী লীগের রাজনীতি করতেন। অন্যদিকে তারা বিএনপির রাজনীতি করেন। এ কারণে তারা আতঙ্কে ছিলেন। তার স্বামীর মরদেহ এলাকায় দাফন করতে দেওয়া হবে না বলেও বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছিল। এসব কারণে পরিবারের কেউ মরদেহ নিতে আসার সাহস পাননি।

তিনি আরও বলেন, স্বামীর মরদেহ দাফন করে একমুঠো মাটি দিতে চান তিনি। ভয়ে আত্মীয়স্বজন কেউ মরদেহ নিতে আসেননি। সবাই পালিয়ে রয়েছেন। তাদের বাড়ির তিনটি ঘরে আগুন দেওয়া হয়েছে। ঘরে থাকা টাকা-পয়সা ও স্বর্ণালংকারও লুট করে নেওয়া হয়েছে। ছোট মেয়েকে নিয়ে বেঁচে থাকতে চান তিনি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, মেহেদী হাসানের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার স্ত্রী মরদেহ নিয়ে গেছেন। পরিবারের সদস্যরা চাইলে মরদেহ দাফন করতে পারবেন, এতে কোনো বাধা নেই।


তিনি আরও জানান, দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এলাকায় আতঙ্ক থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মুজিব মার্কেট এলাকায় ছুরিকাঘাতে নিহত হন নগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান।

এর ছয় ঘণ্টা পর, সোমবার (১৬ নভেম্বর) রাত ৩টার দিকে সুরুজ জামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   ময়মনসিংহ  সুরুজ জামান  মেহেদী হাসান  স্বেচ্ছাসেবক দল  গণপিটুনি  হত্যাকাণ্ড  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল  মর্গ  মীম আক্তার  পুলিশ  মামলা হয়নি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: