‘জয় বাংলা’ স্লোগানে চট্টগ্রামে বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে বিএনপি নেতা শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায়

2026-11-17T21:49:18+00:00
2026-11-17T21:50:50+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
‘জয় বাংলা’ স্লোগানে চট্টগ্রামে বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:৪৯ পিএম  আপডেট: ১৭.১১.২০২৬ ৯:৫০ পিএম
বিএনপি নেতা শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুড়। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে বিএনপি নেতা শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে খাতুনগঞ্জে শামসুল আলমের মালিকানাধীন এমইবি গ্রুপ অব কোম্পানিজের কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির আগের নাম ছিল ইলিয়াছ ব্রাদার্স।

শামসুল আলম চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুজনকে আটক করা হয়েছে। হামলার কারণ ও ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থল এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।


ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার সময় খাতুনগঞ্জে ব্যবসায়ী ও ক্রেতাদের স্বাভাবিক চলাচল ছিল। সড়কে পণ্যবাহী ট্রাক চলাচল এবং মালামাল ওঠানামার কাজ চলছিল। এর মধ্যেই ১০ থেকে ১৫ জন ব্যক্তি ওই ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা প্রতিষ্ঠানটিতে হামলা ও ভাঙচুর চালান। পরে স্থানীয় লোকজন ধাওয়া করলে হামলাকারীদের অনেকে পালিয়ে যান।

সরেজমিনে দেখা যায়, ব্যবসাপ্রতিষ্ঠানটির সামনের কক্ষের বেশ কয়েকটি কাচ ভাঙা অবস্থায় রয়েছে। মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে কাচের টুকরা। ঘটনার খবর পেয়ে সেখানে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হন। এ সময় তারা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা। এ সময় দলের সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, খাতুনগঞ্জসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘর রয়েছে। এভাবে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা-ভাঙচুর চালিয়ে কেউ রাজনীতি করার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।

বিএনপি নেতা মো. শামসুল আলম বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। স্বাধীনতার পর খাতুনগঞ্জে এ ধরনের ঘটনা ঘটেনি। এমন হামলা ও ভাঙচুরের ঘটনা সেখানে এই প্রথম। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   চট্টগ্রাম  খাতুনগঞ্জ  বিএনপি  শামসুল আলম  এমইবি গ্রুপ  জয় বাংলা স্লোগান  হামলা-ভাঙচুর  আওয়ামী লীগ  কোতোয়ালি থানা  চট্টগ্রাম মহানগর বিএনপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: