গাইবান্ধায় আ. লীগের জেলা সভাপতি আবু বকর সিদ্দিকসহ দুই নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক (৭০) ও দলটির উপদপ্তর সম্পাদক মো. মাসুদ রানাকে (৫০) গ্রেফতার করেছে জেলা

2026-11-17T22:32:12+00:00
2026-11-17T22:32:12+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় আ. লীগের জেলা সভাপতি আবু বকর সিদ্দিকসহ দুই নেতা গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৩২ পিএম 
জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক। ছবি : সময়ের আলো
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক (৭০) ও দলটির উপদপ্তর সম্পাদক মো. মাসুদ রানাকে (৫০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যার মধ্যে জেলা শহরের পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবু বকর সিদ্দিক জেলা আওয়ামী লীগের সভাপতি ছাড়াও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। অন্যদিকে মাসুদ রানা জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের বাংলাবাজার এলাকায় আবু বকর সিদ্দিকের ছোট ভাই আব্দুল হামিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে একই দিন দুপুর দেড়টার দিকে জেলা শহরের আদালত চত্বর এলাকা থেকে মাসুদ রানাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুত্তালিব সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর দুজনকে জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়।


পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে এ গ্রেফতারের অভিযান পরিচালনা করা হয়েছে।

আবু বকর সিদ্দিক দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ২০০৬ সালে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তাকে সভাপতি ঘোষণা করা হয়। একই বছরের ১৭ অক্টোবর তিনি গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

অন্যদিকে মাসুদ রানাও জেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। দলটির উপদপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এসব মামলায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। গাইবান্ধায় জেলা আওয়ামী লীগের সভাপতিসহ দুই নেতার গ্রেফতারের ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাইবান্ধা  আ. লীগ  জেলা সভাপতি  আবু বকর সিদ্দিক  নেতা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: