পল্লবীতে যাত্রীবাহী বাসে আগুন, আটক ১

সারাদেশ

রাজধানীতে পল্লবীর সিরামিক্স রোডে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তবে কেউ

2026-11-17T22:25:43+00:00
2026-11-17T22:25:43+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
পল্লবীতে যাত্রীবাহী বাসে আগুন, আটক ১
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:২৫ পিএম 
পল্লবীর সিরামিক্স রোডে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড। ছবি : সংগৃহীত
রাজধানীতে পল্লবীর সিরামিক্স রোডে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টায় ‌‌‘মিরপুর সুপার লিংক’ নামের দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন।

তিনি বলেন, দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি দুপুর থেকে সেখানে দাঁড়ানো ছিল। একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাজধানী  পল্লবী  সিরামিক্স রোড  যাত্রীবাহী বাস  অগ্নিকাণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: