প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:৪৬ পিএম
সংগৃহীত ছবিঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও দিনাজপুর মহাসড়কের ২৪ টিউবওয়েল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপনচন্দ্র রায় পঞ্চগড় বোদা উপজেলার সাঁকয়া গ্রামের বাসিন্দা। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও তে মাইক্রোক্রেডিট সেকশনের ফিল্ড কর্মকর্তা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও-দিনাজপুর সড়কের ২৪ টিউবওয়েল নামক স্থানে দিনাজপুর থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক নিহত হন।
এসময় স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা ধাওয়া করলে ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে।
সময়ের আলো/জোই