কিশোরগ্যাং, মাদক ও ছিনতাইয়ের দায় আ. লীগের : প্রতিমন্ত্রী শরীফুল আলম

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে কিশোরগ্যাং, মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধের বিস্তার ঘটেছে বলে মন্তব্য করেছেন পাট ও

2026-11-14T15:02:37+00:00
2026-11-14T15:03:22+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
কিশোরগ্যাং, মাদক ও ছিনতাইয়ের দায় আ. লীগের : প্রতিমন্ত্রী শরীফুল আলম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:০২ পিএম  আপডেট: ১৪.১১.২০২৬ ৩:০৩ পিএম
কিশোরগঞ্জে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। ছবি : সময়ের আলো
গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে কিশোরগ্যাং, মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধের বিস্তার ঘটেছে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, এসব অপরাধ আওয়ামী লীগের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। দলটির সরকার অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। তবে বর্তমান সরকার কাউকে ছাড় দেবে না।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় শহরের অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা এবং সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। মাদক, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সমাজের যেকোনো ধরনের অন্যায় ও অপরাধ দমনে পুলিশকে কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

মো. শরীফুল আলম বলেন, আগের সরকারের সময়ে কিশোরগ্যাং, মাদক ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হতো। অনেক অপরাধের সঙ্গে জনপ্রতিনিধিরাও জড়িত ছিলেন। বর্তমান সরকার এসব অপরাধে কাউকে প্রশ্রয় দেবে না। এমনকি অপরাধের সঙ্গে নিজ দলের কোনো নেতাকর্মী জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।


কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, কিশোরগঞ্জ শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের উদ্যোগে ২৫০টি অত্যাধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এরই মধ্যে ৭৪টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া সদর মডেল থানায় স্থাপন করা হয়েছে সার্ভার স্টেশন। এ প্রকল্পে আর্থিক সহযোগিতার জন্য দলীয় নেতাকর্মীসহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এর আগে সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জেলা ডায়াবেটিস সমিতি আয়োজিত মিনি ম্যারাথন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ৩৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী।

সময়ের আলো/জোই
  বিষয়:   শরীফুল আলম  কিশোরগঞ্জ  কিশোরগ্যাং  মাদক  ছিনতাই  আওয়ামী লীগ  সিসি ক্যামেরা  কিশোরগঞ্জ পুলিশ  অপরাধ দমন  সৌরবিদ্যুৎ প্রকল্প  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: