নৈতিকতা, যোগ্যতা ও আদর্শিক শিক্ষায় গড়ে উঠতে হবে : শাহজাহান চৌধুরী

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। নৈতিকতা, সততা, দেশপ্রেম ও আদর্শিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে

2026-11-14T15:19:12+00:00
2026-11-14T15:19:12+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
নৈতিকতা, যোগ্যতা ও আদর্শিক শিক্ষায় গড়ে উঠতে হবে : শাহজাহান চৌধুরী
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:১৯ পিএম 
সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। ছবি : সময়ের আলো
শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। নৈতিকতা, সততা, দেশপ্রেম ও আদর্শিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সাতকানিয়া সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই শিক্ষাজীবন থেকেই নিজেদের দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষের প্রতি দায়িত্ববোধ, নৈতিকতা ও চরিত্র গঠনে গুরুত্ব দিতে হবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শাহজাহান চৌধুরী বলেন, কলেজজীবন একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়কে কাজে লাগিয়ে নিজেদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে হবে। শুধু সনদ অর্জন নয়, অর্জিত জ্ঞান ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজে লাগানোর মানসিকতা তৈরি করতে হবে। এ জন্য সময়ের যথাযথ ব্যবহার, নিয়মিত পড়াশোনা এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, তরুণ সমাজকে হতাশা ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতে হবে। উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে মেধাবী, সৎ ও দায়িত্বশীল তরুণ প্রজন্মের বিকল্প নেই।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।


তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র ও নৈতিকতার উন্নয়ন। শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ বজায় রাখা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা, মনন ও যোগ্যতা বিকাশে শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের সভাপতি ডি.এম. আসহাব উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল্লা সালমান।

বিশেষ অতিথিরা বলেন, কলেজজীবন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকার সময় নয়। এ সময় শিক্ষার্থীদের চিন্তাশক্তি, নেতৃত্বের দক্ষতা, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে। শিক্ষাঙ্গনে জ্ঞানভিত্তিক ও ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থী সংগঠনগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

বক্তারা নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতকানিয়া সরকারি কলেজ শাখার সভাপতি মো. অলিউল্লাহ রাহাত।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ, নৈতিক চরিত্র গঠন এবং শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবেশ তৈরিতে ছাত্রশিবির কাজ করছে। পড়াশোনার পাশাপাশি নিজেদের যোগ্যতা ও দক্ষতা বাড়ানোর জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কলেজের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   শাহজাহান চৌধুরী  সাতকানিয়া  চট্টগ্রাম  নবীনবরণ  সাতকানিয়া সরকারি কলেজ  ছাত্রশিবির  শিক্ষার্থী  নৈতিক শিক্ষা  আদর্শিক শিক্ষা  শিক্ষাঙ্গন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: