রাজধানীতে একদিনে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬২টি মামলা দায়েরের

2026-11-14T15:12:25+00:00
2026-11-14T15:12:25+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
রাজধানীতে একদিনে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:১২ পিএম 
গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ছবি : সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬২টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ১৭টি বাইসাইকেল, মোবাইল ফোন ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।


তিনি জানান, শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৭ জন, ওয়ারীতে ৭৪ জন, তেজগাঁওয়ে ৭১ জন, লালবাগে ৫৮ জন, উত্তরা বিভাগে ৫১ জন, মতিঝিলে ৩৯ জন, রমনায় ২৯ জন এবং গুলশানে ২৩ জন রয়েছেন। এ ছাড়া এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগ পাঁচজনকে গ্রেফতার করেছে।

অভিযানে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩ পিস ইয়াবা ও ২ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি পাঁচটি মোবাইল ফোন, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রির ৪৭ হাজার ৯০ টাকা, দুটি বিস্ফোরিত স্মোক বোমার খোসা ও আটটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।


সময়ের আলো/এমকে
  বিষয়:   রাজধানী  একদিন  ডিএমপি  অভিযান  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: