কবিতা, গান ও আলোচনায় নাটোরে নবান্ন উৎসব উদযাপন

নাটোর প্রতিনিধি

সারাদেশ

কবিতা আবৃত্তি, গান, সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে উদযাপিত হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। নতুন ধানের আগমনকে

2026-11-17T22:44:32+00:00
2026-11-17T22:44:32+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
কবিতা, গান ও আলোচনায় নাটোরে নবান্ন উৎসব উদযাপন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ পিএম 
কবিতা, গান ও আলোচনায় নাটোরে নবান্ন উৎসব উদযাপন। ছবি : সময়ের আলো
কবিতা আবৃত্তি, গান, সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে উদযাপিত হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। নতুন ধানের আগমনকে কেন্দ্র করে গ্রামবাংলার ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরতে এ আয়োজন করে ইঙ্গিত থিয়েটার ও শিশু-কিশোরদের সংগঠন ‘ভোর হলো’।

সোমবার রাতে শহরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। এতে বিভিন্ন পেশার নানা বয়সী নারী-পুরুষ, সংস্কৃতিকর্মী, কবি, সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি নবান্নের ঐতিহ্য, বাঙালির লোকজ সংস্কৃতি এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।


আয়োজকেরা জানান, নবান্ন বাঙালির হাজার বছরের ঐতিহ্য এবং কৃষিনির্ভর জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। আধুনিকতার প্রভাবে গ্রামীণ অনেক ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের মধ্যে বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও এ উৎসবের আয়োজন করা হয়েছে।

এর আগে ইঙ্গিত থিয়েটারের সভাপতি কমরেড চন্দন সিন্ধান্তের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইতিহাসবিদ খালিদ-বিন জালাল। আরও বক্তব্য দেন থিয়েটারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুখময় রায় বিপ্লু এবং ভোর হলো-এর সভাপতি গৌরপিয়া পাণ্ডে।

আনন্দঘন পরিবেশে কবিতা, গান ও আলোচনার মধ্য দিয়ে শেষ হয় নবান্ন উৎসবের এ আয়োজন।

সময়ের আলো/জোই
  বিষয়:   নাটোর  নবান্ন উৎসব  ইঙ্গিত থিয়েটার  ভোর হলো  বাঙালির ঐতিহ্য  লোকজ সংস্কৃতি  সাংস্কৃতিক অনুষ্ঠান  কবিতা আবৃত্তি  নাটোরের সংস্কৃতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: