প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ পিএম
গ্রাফিক : সময়ের আলোরাজধানীর মোহাম্মদপুরে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) অফিসসহ ৫ জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে প্রাথমিকভাবে আটক ওই ব্যক্তির নাম জানা যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে কৃষি মার্কেট, রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট এবং রাত পৌনে দশটার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
এছাড়া বসিলা র্যাব-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।
তিনি জানান, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শ্যামলী থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের হস্তান্তর করেছে।
এদিকে, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করলেও ককটেল বিস্ফোরিত হয়নি পরে সেটি বোম ডিসপোজাল ইউনিট এসে নিষ্ক্রিয় করে।
সময়ের আলো/আতা