গাজীপুরে ফ্লাইওভারে বোমাসদৃশ বস্তু, গায়ে লেখা ‘সতর্ক বার্তা’

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারে লাল রঙের একটি বোমাসদৃশ বস্তু পড়ে আছে। বস্তুটির গায়ে ‘সতর্ক বার্তা’ লেখা রয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা

2026-11-17T23:47:47+00:00
2026-11-17T23:47:47+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে ফ্লাইওভারে বোমাসদৃশ বস্তু, গায়ে লেখা ‘সতর্ক বার্তা’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ পিএম 
গাজীপুরে ফ্লাইওভারে বোমাসদৃশ বস্তু। ছবি : সংগৃহীত
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারে লাল রঙের একটি বোমাসদৃশ বস্তু পড়ে আছে। বস্তুটির গায়ে ‘সতর্ক বার্তা’ লেখা রয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে রেখেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপরে পূর্ব পাশে বোমাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

দেখতে পেয়ে বক্সে বোমা বা ককটেল থাকতে পারে এমন আশঙ্কায় মুহূর্তে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাল বক্সের ওপরে সাদা কাগজে সতর্কবার্তা লেখা থাকায় সেটি দেখতেও ভিড় করেন অনেকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাল বক্সের বাইরে তার বের করা রয়েছে। লাল বক্সের ওপরে সাদা কাগজে লেখা ‘সতর্ক বার্তা’ ও ‘বিস্ফোরণ’।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, কোনাবাড়ী ফ্লাইওভারের ওপরে পূর্ব পাশে বোমাসদৃশ লাল বক্স পড়ে থাকার কথা শুনেছি।

যেহেতু আমরা এক্সপার্ট না তাই বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি এবং ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   গাজীপুর  কোনাবাড়ী  ফ্লাইওভার  বোমাসদৃশ বস্তু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: