রাজধানীতে এবার ডিএনসিসির স্টাফ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীতে একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে যুক্ত হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি স্টাফ বাস। মঙ্গলবার

2026-11-18T03:59:50+00:00
2026-11-18T03:59:50+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
রাজধানীতে এবার ডিএনসিসির স্টাফ বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:৫৯ এএম 
ডিএনসিসির স্টাফ বাসে আগুন। ছবি : সংগৃহীত
রাজধানীতে একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে যুক্ত হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি স্টাফ বাস। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে মহাখালীতে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন দেওয়া বাসটি ডিএনসিসির স্টাফ বাস ছিল। 

এর আগে মঙ্গলবার রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মহাখালী, পল্লবী, বাড্ডা, রামপুরা ও মিরপুরে এসব ঘটনা ঘটে।

রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে রাস্তার পাশে পার্কিং করা মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। ডিএমপির পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।

রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগে। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে যাচ্ছিল। পেছন থেকে কে বা কারা বাসটিতে আগুন দেয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

মহাখালীর ওই ঘটনার বিষয়ে গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান বলেন, প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।


রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন জানান, যাত্রীবেশে দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

এ ছাড়া রাত ১১টা ১৫ মিনিটের দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মিরপুরের চিড়িয়াখানা রোডেও বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, রাত ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রাজধানী  ডিএনসিসি  স্টাফ বাস  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: