৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন শিক্ষার্থীর বাবা

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

যশোরের ঝিকরগাছায় ছেলের দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ার ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের

2026-11-18T05:16:42+00:00
2026-11-18T05:16:42+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন শিক্ষার্থীর বাবা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:১৬ এএম 
ছবি : সংগৃহীত
যশোরের ঝিকরগাছায় ছেলের দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ার ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়ের ১১ শিক্ষক থানায় অভিযোগ দেওয়ার পর অভিযুক্ত ইউনুস আলীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। মারধরের শিকার প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিও। আটক ইউনুস আলী ওই বিদ্যালয়ের শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রধান শিক্ষক নিজের চেয়ারে বসে আছেন। এ সময় হঠাৎ কক্ষে প্রবেশ করে ইউনুস আলী কোনো কথা না বলেই তার গালে চড় মারেন। পরে অন্য শিক্ষকরা কক্ষে ঢুকে তাকে নিবৃত্ত করেন। একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের এক ব্যক্তিও কক্ষে প্রবেশ করেন। ভিডিওতে তাদেরও প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়। তবে এ সময় অন্য শিক্ষকদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে আরফিন আহমেদ ছয় বিষয়ে অকৃতকার্য হয়। পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে না জানতে পেরে তার বাবা ইউনুস আলী প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে হামলা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানসহ ১১ শিক্ষক থানায় অভিযোগ দেন। পরে বিকেলে অভিযান চালিয়ে ইউনুস আলীকে আটক করে পুলিশ।

ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক ইউনুস আলীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে।

সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   যশোর  ফেল  প্রধান শিক্ষক  পেটালেন  শিক্ষার্থীর বাবা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: