পিরোজপুরে ২টি বাসে দুর্বৃত্তদের আগুন, হেলপার নিহত

পিরোজপুর সংবাদদাতা

সারাদেশ

পিরোজপুরের ভান্ডারিয়ায় পার্কিং এ থাকা দুটি বাসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘুমন্ত অবস্থায় এক হেলপার নিহত হয়েছেন।বুধবার (১৮

2026-11-18T09:08:51+00:00
2026-11-18T09:08:51+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
পিরোজপুরে ২টি বাসে দুর্বৃত্তদের আগুন, হেলপার নিহত
পিরোজপুর সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:০৮ এএম 
ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ‘বাহক’ ও ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা । ছবি : সংগৃহীত
পিরোজপুরের ভান্ডারিয়ায় পার্কিং এ থাকা দুটি বাসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘুমন্ত অবস্থায় এক হেলপার নিহত হয়েছেন। 

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হেলপার বরিশালের উজিরপুর উপজেলার মো. সিয়াম।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বাসে আগুন দেখে টহলরত পুলিশ এসে আশেপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাহক নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

‎
‎অন্যদিকে, গভীর রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে চারটি দোকান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

সময়ের আলো/এসকে
  বিষয়:   পিরোজপুর  ২টি বাস  দুর্বৃত্ত  আগুন  হেলপার  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: