জুলাই জাতীয় সনদ বাতিল চেয়ে হাইকোর্টে রিটের শুনানি রোববার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হাইকোর্ট আগামী ১ মার্চ (রোববার) জুলাই জাতীয় সনদ বাতিল এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি

2026-02-25T14:36:22+00:00
2026-02-25T14:36:22+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
জুলাই জাতীয় সনদ বাতিল চেয়ে হাইকোর্টে রিটের শুনানি রোববার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৬ পিএম 
হাইকোর্ট। ছবি : সংগৃহীত
হাইকোর্ট আগামী ১ মার্চ (রোববার) জুলাই জাতীয় সনদ বাতিল এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি করবেন। রিটের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেছেন।

এর আগে ১৮ ফেব্রুয়ারি জনস্বার্থে দায়ের করা রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিতের আবেদন করা হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
আরও পড়ুন

এদিকে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি পৃথক রিটও দায়ের করা হয়। এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। এতে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

শুনানির দিন ধার্য হওয়ায় আগামী রোববার আদালতে উভয় রিটের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এএডি/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: