স্বনির্ভর বাংলাদেশ গড়তে কঠিন চ্যালেঞ্জ : পানি সম্পদ মন্ত্রী

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

জাতীয়

একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যেতে হবে বলে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

2026-02-25T14:48:02+00:00
2026-02-25T14:48:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
স্বনির্ভর বাংলাদেশ গড়তে কঠিন চ্যালেঞ্জ : পানি সম্পদ মন্ত্রী
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৮ পিএম 
শুভাঢ্যা খাল পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : সময়ের আলো
একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যেতে হবে বলে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। খনন কর্মসূচিকে একটি বিপ্লব ও আন্দোলন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ আন্দোলনের সূচনা করেছিলেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জের শুভাঢ্যা খালসহ একাধিক খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পানি সম্পদ মন্ত্রী বলেন,  জনস্বার্থে জনগণের দাবির প্রতি সরকার বিশেষভাবে নজর দিচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। খালের বিভিন্ন অংশে বাঁধ সৃষ্টি, বর্জ্য ফেলে দূষণ করা হয়েছে। এগুলো অপসারণ না করলে প্রকল্পের পুরো সুবিধা পাওয়া সম্ভব হবে না।

চৌধুরী এ্যানি বলেন, খালের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাড়িঘর ও দোকান নির্মাণ করে দখল করা হয়েছে। আলোচনা ও সহযোগিতার মাধ্যমে জনস্বার্থে এসব সমস্যা সমাধান করা হবে।


তিনি আরও বলেন, আমরা প্রকল্পটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। জনগণের কাছে এর সুফল পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।

এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রকল্পের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে। তবে সমাধানে শুধু মন্ত্রণালয় নয়, জনপ্রতিনিধি ও স্থানীয়দেরও সহযোগিতা প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, সকলের সহযোগিতা ছাড়া প্রকল্প বাস্তবায়ন করা কঠিন। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে চাই।

প্রধানমন্ত্রীর উদ্যোগ নিয়েছেন আমরা আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী, জলাশয় ও খাল খননের উদ্যোগ নিয়েছেন। এর ধারাবাহিকতায় শুভাঢ্যা খাল একটি চলমান প্রকল্প, যা নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

শুভাঢ্যা খালের দখল ও দূষণমুক্ত করে পরিকল্পনা অনুযায়ী খনন কাজ সম্পন্ন করা গেলে এলাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সময়ের আলো/জোই


  বিষয়:   বাংলাদেশ  পানি সম্পদ মন্ত্রী  শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি  কেরানীগঞ্জ  শুভাঢ্যা খাল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: