পিলখানা হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত খুনিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর নামে পরিচিত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডিতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করা হয়, যা দেশের ইতিহাসে অন্যতম শোকাবহ ঘটনা। একটি স্বাধীন রাষ্ট্রের রাজধানীতে এতসংখ্যক সামরিক কর্মকর্তার প্রাণহানি অত্যন্ত বিরল ও বেদনাদায়ক বলে মন্তব্য করেন তিনি।
রেজাউল করিমের ভাষ্য, এ ধরনের নৃশংস ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এটি সংঘটিত হয়েছিল- তা নিয়ে এখনো জনমনে প্রশ্ন রয়ে গেছে। তার দাবি, ঘটনার একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্ত হওয়া প্রয়োজন, যাতে প্রকৃত দোষীদের চিহ্নিত করা যায়।
আরও পড়ুন
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার পর অনেক বছর পেরিয়ে গেছে; আর সময়ক্ষেপণ না করে দ্রুত কার্যকর তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে।
বিবৃতিতে তিনি শহিদ সেনা কর্মকর্তা ও সৈনিকদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এএডি/