পিলখানা ট্র্যাজেডির পূর্ণাঙ্গ সত্য প্রকাশের দাবি মামুনুল হকের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ রহস্য দ্রুত উন্মোচনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।বুধবার (২৫ ফেব্রুয়ারি) শহিদ সেনা

2026-02-25T15:01:39+00:00
2026-02-25T15:01:39+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজনীতি
পিলখানা ট্র্যাজেডির পূর্ণাঙ্গ সত্য প্রকাশের দাবি মামুনুল হকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০১ পিএম 
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। ছবি : সংগৃহীত
পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ রহস্য দ্রুত উন্মোচনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) শহিদ সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড জাতির ইতিহাসে গভীর শোকের অধ্যায় হয়ে আছে। দীর্ঘ সময় পার হলেও ঘটনার নানা দিক এখনো স্পষ্ট হয়নি, যা জাতীয় চেতনায় ক্ষতের সৃষ্টি করেছে।

মামুনুল হক বলেন, একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি জোর দিয়ে বলেন, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, বিচার প্রক্রিয়ায় যেন কোনো নিরীহ ব্যক্তি হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে। তার মতে, আংশিক সত্য বা বিচারহীনতা জাতির ক্ষত নিরাময়ে সহায়ক হতে পারে না।

বিবৃতির শেষে তিনি পিলখানায় নিহত সেনা সদস্যদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি দেশ যেন সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হয়- এ কামনাও করেন তিনি।

এএডি/
  বিষয়:   মামুনুল হক  ষড়যন্ত্র  জনগণ  চরমনাই  পিলখানা  ট্র্যাজেডি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: