অপসারণের খবরে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন আহসান এইচ মনসুর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে- এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য

2026-02-25T15:16:38+00:00
2026-02-25T15:16:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
অপসারণের খবরে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন আহসান এইচ মনসুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৬ পিএম 
বাংলাদেশ ব্যাংক ছাড়লেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে- এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়েই কার্যালয় ত্যাগ করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে অফিসে উপস্থিত হন গভর্নর। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে তার অপসারণ এবং নতুন গভর্নর নিয়োগের সম্ভাব্য খবর ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতির মধ্যেই তিনি সহকর্মীদের সঙ্গে প্রকাশ্যে আলোচনা না করেই কেন্দ্রীয় ব্যাংক ভবন থেকে বেরিয়ে যান।

কার্যালয় ত্যাগের সময় তার পদত্যাগ বা নতুন গভর্নর নিয়োগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি পদত্যাগ করিনি, তবে খবর শুনেছি।’ এরপর আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
আরও পড়ুন

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ড. মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্র ভিত্তিক এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তাকুর রহমানের নাম আলোচনায় রয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

মোস্তাকুর রহমান দেশের পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সদস্য এবং হিরা সোয়েটারের মালিক।

তবে এখন পর্যন্ত সরকার কিংবা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গভর্নর পদে কোনো পরিবর্তন সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে আর্থিক খাতজুড়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি পরিষ্কার করতে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষা করা ছাড়া আপাতত বিকল্প নেই।

এএডি/


  বিষয়:   কেন্দ্রীয়  ব্যাংক  আহসান এইচ মনসুর  জাতীয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: