বর্তমান বিএনপি সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে এখনও খোলাসা হলো না। এ ঘটনায় ২ কমিটি হলেও ক্ষমতাসীনরা জড়িত ছিল বলেই রিপোর্ট সামনে আসেনি।
বিরোধী দলীয় নেতা আরও বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধী দলকে দোষারোপ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের স্বাধীন তদন্ত কমিশন রিপোর্টে আংশিক সত্য প্রকাশ হয়েছে।
এ হত্যাকাণ্ডের বিচার হলে জাতির দায় মোচন হবে মন্তব্য করে তিনি বলেন, এ সরকার বিচার করতে পারবে বলে আশা করি। এ ঘটনায় শাখা-প্রশাখা নয়, মূল গাছগুলোর জাতে বিচার হয়, সেটা চাই।
/ইউএমএইচ