চট্টগ্রামে বিস্ফোরণে দগ্ধ গৃহকর্তার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন এসি মসজিদের পাশে হালিমা মঞ্জিল ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণে ৯ জন দগ্ধ হওয়ার ঘটনায় এবার মারা

2026-02-25T15:40:19+00:00
2026-02-25T15:40:19+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে বিস্ফোরণে দগ্ধ গৃহকর্তার মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪০ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন এসি মসজিদের পাশে হালিমা মঞ্জিল ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণে ৯ জন দগ্ধ হওয়ার ঘটনায় এবার মারা গেলেন গৃহকর্তা সাখাওয়াত হোসেন (৪৯)। দুদিনে মোট দগ্ধ ৫ জনের মৃত্যু হলো।
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। 

সাখাওয়াত হোসেন পেশায় ছিলেন মোটর পার্টস ব্যবসায়ী।

Advertisement

গত সোমবার ভোর সাড়ে চারটার দিকে ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকায় নেয়ার পথে ওই দিন সন্ধ্যায় সাখাওয়াত হোসেনের স্ত্রী নুরজাহানের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার মৃত্যু হয় ছেলে সাফায়াত, পর্তুগালপ্রবাসী ভাই সামির ও সামিরের স্ত্রী আয়েশা আকতারের। বর্তমানে দগ্ধ আরও ৪ জন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।

সাখাওয়াত হোসেনের বন্ধু মনসুর আলী বলেন, বুধবার সকালে ঢাকার বার্ন ইউনিটে সাখাওয়াতের মৃত্যু হয়। মরদেহ কুমিল্লায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   চট্টগ্রাম  বিস্ফোরণ  দগ্ধ  গৃহকর্তা  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: